খ্যাতিমানদের মজার ঘটনা
প্রিয় পাঠক, আপনাদের সামনে আজকে কয়েকজন খ্যাতিমান ব্যক্তির মজার ঘটনা দিলাম। এগুলোতে তাদের চমৎকার রসবোধের প্রমাণ মেলে।
১। মেনিডনার রাজা আর্কেলাস-কে এক বাচাল নাপিত বলল, আপনার চুল কীভাবে কাটব? রাজা উত্তর দিলেন, ''নীরবে''।
২। দার্শনিক জেনোর এক দাস চুরি করার সময় হাতেনাতে ধরা পড়লো। জেনো তাকে উত্তম মাধ্যম দিলেন। দার্শনিক এর দাসও আধা দার্শনিক। সে দার্শনিকের ভঙ্গিতে বলল, আমি যে চুরি করবো এটা নিয়তির লিখন ছিল।
জেনো বললেন, আমি যে মারলাম এটাও নিয়তিরই লিখন।
৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পিকাসোর ছবির দাম বেড়ে যায়। এক ধনী ব্যক্তি পিকাসোকে বলল, আপনি এ ছবি দিয়ে ঠিক কী বোঝাতে চাইছেন? পিকাসো বললেন, দু লাখ ডলার।
৪। বেররা রেস্তোঁরায় ঢুকে পিজা চাইলেন। বেয়ারা বলল, স্যার পিজা চার টুকরা না আট টুকরা করব? বেররা বললেন, চার টুকরাই কর; আট টুকরা বোধহয় খেতে পারব না।
৫। সিনর বালজাকের ঘরে ঢুকে এক চোর তাঁর ডেস্ক হাতাচ্ছিল। বালজাক টের পেয়ে হাসতে লাগলেন। চোর বলল, হাসছেন কেন? বালজাক বললেন, আসল মালিকই যখন ওর মধ্যে কিছু খুঁজে পান না, তখন তুমি আর কী পাবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন